

শীতের সবজি বাজারে আসতে ঢের দেরি। কিন্তু রাজশাহীর পবা উপজেলার আশগ্রামের কৃষক মোশাররফ হোসেনের জমিতে শীতের আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রির উপযোগী হয়ে গেছে। মৌসুম শুরুর আগেই বাজারে সবজি তুলে বেশি দাম পাওয়ার লক্ষ্য তার। গত মৌসুমে আগাম সবজি চাষ করে ভালো লাভ পাওয়ায় এবার ৩২ বিঘা জমিতে কপি চাষ করেছেন তিনি। এরই মধ্যে সাড়ে ৭ বিঘা জমির কপি বিক্রি করে বিঘাপ্রতি প্রায় দেড় লাখ টাকা লাভ করেছেন। … বিস্তারিত












