রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | সময়: সকাল ৫:৩০

বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী

👁️ ১ Time View
Daraz horizontal banner

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন প্রকৃত ও উৎপাদনমুখী শিক্ষা অর্জন করে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীর সমপর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ মিলনায়তনে নিউ গভঃ ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. মিজানুর রহমান মিনু বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর রাখা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার কাজ করছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও শিক্ষার প্রসারে ব্যাপক অবদান রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, জাতিকে সব দিক থেকে সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমেই দেশের আগামী দিনের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ কারণেই শিক্ষাক্ষেত্রকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন

বিদ্যালয় কমিটি নিয়ে বিরোধ / বিএনপি নেতা ছুরিকাঘাতের দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

মন্ত্রী আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে উপযুক্ত স্থান অর্জন করাই আমাদের লক্ষ্য। নিউ গভঃ ডিগ্রি কলেজের অনেক মেধাবী সাবেক শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা কর্মদক্ষতার মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছেন এবং প্রতিষ্ঠানটিকে সবসময় হৃদয়ে ধারণ করছেন।
নিউ গভঃ ডিগ্রি কলেজের প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, এটি আমাদের সবার প্রিয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যা অনেকটা নিজের মায়ের মতো। এই প্রতিষ্ঠান বহু কৃতী সন্তান তৈরি করেছে এবং ভবিষ্যতেও এখান থেকে আরও অনেক গুণী ও বড় মানুষ বেরিয়ে আসবে। তিনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করা শিক্ষক এবং যেসব সাবেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
মো. মিজানুর রহমান মিনু বলেন, আজকের দিনটি অত্যন্ত আনন্দের। আগামী দিনে নিউ গভঃ ডিগ্রি কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের অডিটোরিয়ামের জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, অডিটোরিয়ামটি বর্তমানে অনেকটা জড়াজীর্ণ হয়ে পড়েছে। একজন ভাই হিসেবে আমার চেষ্টা থাকবে খুব দ্রুত এটিকে সংস্কার করে নতুন রূপ দেওয়া এবং আরও সুন্দর ও আধুনিক করে গড়ে তোলা।
নিউ গভঃ ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদিরসহ অনেকেই।
মনির হোসেন মাহিন/এনএইচআর

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট