
চট্টগ্রাম নগর পুলিশের ‘ওপেন হাউজ ডে’তে সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরের দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবা-সংক্রান্ত বিষয় শোনেন পুলিশ কমিশনার। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন
৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ
সিএমপি জানায়, অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক তাদের সমস্যার সমাধান পেয়েছেন। এতে তারা পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগের প্রতি সন্তোষ জানান।
ওপেন হাউজ ডে-তে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
২০২৫ সালে ১৮৭ ও চলতি বছরে ১২২ কারাবন্দি মারা গেছেন: আইজি প্রিজন
এছাড়া উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিনসহ সিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরের সেবাপ্রত্যাশীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এমআরএএইচ/কেএসআর












