শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | সময়: সকাল ৬:৩২

বিজিবির প্রশিক্ষণে বদলাচ্ছে সীমান্তের ২৭ যুবকের জীবন

👁️ ১ Time View
Daraz horizontal banner

নীলফামারীর ডোমারে সীমান্তবর্তী এলাকার ২৭ যুবককে মোবাইল ফোন ও হার্ডওয়্যার সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র ও প্রশিক্ষণে সেরা তিনজনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ। প্রশিক্ষণ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার বাছাইকৃত ২৭ জন যুবক অংশগ্রহণ করেন।
এসময় তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে বিজিবির এ উদ্যোগ। এই প্রশিক্ষণ শেষে এ অঞ্চলের বেকার যুবসমাজ আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন। বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমিরুল হক/কেএইচকে/জেআইএম

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট