শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | সময়: সকাল ৮:২৬

লক্ষ্মীপুর সদরে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সালেহ-তানভীর

👁️ ১ Time View
Daraz horizontal banner

লক্ষ্মীপুর সদরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সালেহ আহমদকে সভাপতি, মোখলেসুর রহমানকে সহ-সভাপতি এবং হাফেজ তানভীর হোসাইনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনীতে ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে আয়োজিত সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সদর উপজেলার সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ উপকমিটির সদস্য আ হ ম আলাউদ্দিন।

আরও পড়ুন

শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুক্রবার

প্রধান বক্তা ছিলেন প্রধান বক্তা লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি জহির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন।
প্রধান অতিথি আ হ ম আলাউদ্দিন বলেন, ‘আমাদের রাষ্ট্র কাঠামোতেই সমস্যা। এজন্য ৩৫ আগেই চরমোনাই পীর বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন নির্বাচন করে হেরে গেছে। নির্বাচন পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি ইসলামী আন্দোলন হেরে গিয়ে আসলে জিতে গেছে।’
কাজল কায়েস/এসআর/জেআইএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট