শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | সময়: সকাল ৬:৩৩

বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক

👁️ ১ Time View
Daraz horizontal banner

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩১ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য বার্সেলোনার খরচ হতে পারে সর্বোচ্চ ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৪৭ লাখ ডলার)। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দিয়েছেন লিভাকোভিচ।
২০২৩-২৪ মৌসুমের আগে ফেনারবাচেতে যোগ দেওয়া লিভাকোভিচ ক্লাবটির হয়ে ৭৪ ম্যাচ খেলেছেন। গোল হজম করেছেন ৮০টি, আর ক্লিন শিট রেখেছেন ২৪ ম্যাচে। গত মৌসুমে অবশ্য ধারে জিরোনায় ছিলেন তিনি, কিন্তু কোনো ম্যাচে মাঠে নামেননি।
লিভাকোভিচের বিদায়ে ফেনারবাচে তাকে ধন্যবাদ জানিয়েছে এবং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে।
২০২২ বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে জাপান ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেভ করে আলোচনায় এসেছিলেন লিভাকোভিচ। তার নৈপুণ্যে সেবার সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন তিনি।
বার্সেলোনায় এসে লিভাকোভিচকে মূল গোলরক্ষক হিসেবে নয়, বরং হুয়ান গার্সিয়ার ব্যাকআপ হিসেবে দেখা হবে। দলে তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক ভইচেখ শেজনি।
আইএন

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট