বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | সময়: ভোর ২:০৬

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে নারী দলে বড় ধাক্কা

👁️ ১ Time View
Daraz horizontal banner

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। চোটের কারণে আসন্ন দুই টুর্নামেন্টের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার বদলে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান উরুর চোটে ভুগছেন তৃষ্ণা। এমআরআই পরীক্ষায় তার ডান উরুতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে তার প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
আগামীকাল বুধবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে শুরু হবে ২০২৬ সালের এসিসি নারী এশিয়া কাপ। এরপর ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমসেও অংশ নেবে বাংলাদেশ।
তৃষ্ণার জায়গায় দলে সুযোগ পাওয়া ফারজানা ইসমিনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১৭ বছর বয়সী এই ডানহাতি পেসার এবারই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন।
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা,সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন,. শানজিদা আক্তার মাগলা, ফারজানা ইয়াসমিন।
এসকেডি/আইএন
 

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট