

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগের দিন জানা গেলো, পায়ের চোটে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার জায়গায় ডাক পেলেন তরুণ পেসার ফারজানা ইয়াসমিন। সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের নতুন আসর। আট দেশের এই টুর্নামেন্ট খেলতে বুধবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।… বিস্তারিত












