
বিশ্বকাপ ফাইনালের পর মারামারি: বিশাল শাস্তির মুখে প্যারেদেস
বিশ্বকাপের ফাইনালের পর ঘটে যাওয়া মারামারির ঘটনার জেরে বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। তদন্তে সবচেয়ে গুরুতর অভিযোগের মুখোমুখি হওয়া খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন












