সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | সময়: ভোর ১০:২৭

কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পে অসহায় মানুষ পেলো চিকিৎসা-ওষুধ

👁️ ২ Time View
Daraz horizontal banner

ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন ২৯৬ জন দুস্থ ও অসহায় মানুষ। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করে কোস্টগার্ড বেইস ভোলা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিনামূল্যে চিকিৎসাসেবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্টগার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় মেডিকেল ক্যাম্পেইনে ২৯৬ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কাজ করছেন। পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/এএসএম

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট