শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৫:১৪

হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে

👁️ ১ Time View
Daraz horizontal banner

নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে নিয়ে হারপিক পান করেছেন মা। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী ছেলেসন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুদের বাবাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন উর্মি (২২) ও তার মেয়ে মিম (৫)। চিকিৎসাধীন শিশুটির নাম আবির হোসেন।
আটক মিলন পেশায় গাড়িচালক। তারা মাধবদী থানার বসুন্ধরা এলাকার কান্দাপাড়া এলাকার শেফালী বেগম নামেন এক নারীর বাড়িতে ভাড়ায় থাকতেন।

আরও পড়ুন

ছাত্রদের দিয়ে আলিমের উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

 
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে উর্মি ও তার স্বামী মিলনের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে উর্মিকে জুতা দিয়ে মারধর করেন মিলন। এরই জেরে উর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান। পরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে উর্মি হারপিকের তরল পদার্থ পান করেন এবং দুই শিশুকেও তা পান করান। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। নিহতের মায়ের করা মামলায় মিলনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সজ্ঞিত সাহা/এসআর
 

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট