রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৭:১৪

আজকের ‘ইত্যাদি’তে দেখা যাবে দুই খ্যাতিমান অভিনেতার জীবনের শেষ অভিনয়

👁️ ২ Time View
Daraz horizontal banner

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আজকের বিশেষ পর্বে দেখা যাবে প্রয়াত দুই খ্যাতিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয়। তবে এটি নতুন কোনো পর্ব নয়। এর আগে প্রচারিত বিভিন্ন পর্ব থেকে দর্শকপ্রিয় অংশ নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ আয়োজনটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশনে বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’র বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটির এবারের আয়োজনে থাকছে দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা নানা সময়ের দর্শকপ্রিয় পরিবেশনা ও প্রতিবেদন।
বিশেষ এই পর্বের একটি উল্লেখযোগ্য অংশ ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের নীলাচল ও টাইগার হিলে। পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি সেখানে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে।
এ পর্বেই নাট্যাংশে অভিনয় করতে দেখা যাবে প্রয়াত দুই গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানকে। এটিই তাদের জীবনের শেষ অভিনয় হিসেবে দর্শকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। দুই কিংবদন্তিতুল্য অভিনেতাকে আবারও পর্দায় একসঙ্গে দেখতে পাওয়ার সুযোগ তাই দর্শকদের জন্য হয়ে উঠবে আবেগঘন এক মুহূর্ত।
এ ছাড়া বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে বিভিন্ন প্রতিবেদন। পাশাপাশি বয়স্ক ভাতা কার্যক্রমের একটি উদ্যোগ এবং ফুলছড়ির একটি শিক্ষাবিষয়ক প্রতিবেদনও থাকছে অনুষ্ঠানে।

আরও পড়ুন

সপ্তাহজুড়ে সালমান শাহর সিনেমা

সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির বিষয়েও রয়েছে একটি প্রতিবেদন। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর ও মান মণ সিং। এছাড়া ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের অংশগ্রহণে শতাধিক শিল্পীর নাচ থাকছে বিশেষ এই আয়োজনে।
‘ইত্যাদি’র নিয়মিত আয়োজনের মতো এবারের পর্বেও থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ, ‘নানি-নাতি’, ‘মামা-ভাগ্নে’, দর্শকদের নিয়ে বিভিন্ন আয়োজন এবং চিঠিপত্রের অংশ।

আরও পড়ুন

‘আমরা তো আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছি’, পপির বক্তব্যে জয়

সব মিলিয়ে দর্শকপ্রিয় নানা আয়োজনের পাশাপাশি এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয় দেখার সুযোগ থাকায় আজকের ‘ইত্যাদি’ হয়ে উঠতে পারে বিশেষ এক স্মৃতিময় আয়োজন।
এমএমএফ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট