

কলেজজীবনের চেয়ে চাকরিজীবনই বেশি ভালো, এমনই মত জানিয়েছেন ভারতের বেঙ্গালুরুর এক তরুণী। তার দাবি, চাকরিজীবনে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা বেশি থাকায় বর্তমান জীবনই তার কাছে বেশি আনন্দের।
ইনস্টাগ্রামে একটি ভিডিওতে পূজা বৈদ্য নামে এই তরুণী বলেন, এটি হয়তো অনেকের কাছে অজনপ্রিয় মতামত। তবে কলেজজীবন তিনি ভালোবাসতেন এবং সেখানকার অনেক স্মৃতি তার কাছে বিশেষ হলেও চাকরিজীবনকে আপন বলে বেশি মনে হয়।… বিস্তারিত












