মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৯:০৯

রামেক হাসপাতালে প্রথমবারের মতো কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন

👁️ ১ Time View
Daraz horizontal banner

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগে চাঁপাইনবাবগঞ্জের ৬০ বছর বয়সী বিবিজান নামের এক রোগীর ক্ষতিগ্রস্ত হাঁটুতে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন করা হয়।
চিকিৎসকরা জানান, বিবিজান দীর্ঘদিন ধরে অস্টিওআর্থ্রাইটিসে ভুগছিলেন। এতে তার হাঁটুর ক্ষয় গুরুতর পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে হাঁটু শক্ত ও বাঁকা হয়ে যাওয়া এবং তীব্র ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরায় সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকের পরামর্শে তার হাঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রামেক হাসপাতালে প্রথমবারের মতো এ অস্ত্রোপচারে অংশ নেন অর্থোপেডিক্স সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন, ডা. মনোয়ার তারিক সাবু, ডা. সফিকুল ইসলাম, ডা. সাইদ আহমেদ, ডা. মাতিউল ইসলাম, ডা. সালেহীনসহ বিভাগের আরও কয়েকজন চিকিৎসক।
অধ্যাপক আলমগীর হোসেন বলেন, কৃত্রিম হাঁটু প্রতিস্থাপনের ফলে রোগীর হাঁটুর কার্যক্ষমতা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলাফেরাসহ দৈনন্দিন কাজ করতে পারবেন। তবে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।

আরও পড়ুন

রাজশাহীতে এইচআইভি আক্রান্তদের ৬৬ শতাংশই সমকামী

তিনি আরও বলেন, ‌‘এখন থেকে রামেক হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচার নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের রোগীদের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। হাঁটু প্রতিস্থাপনের জন্য তাদের ঢাকায় কিংবা বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।’
ডা. মনোয়ার তারিক সাবু বলেন, ‘ঢাকায় নিয়মিত কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হলেও রামেক হাসপাতালে এবারই প্রথম এ ধরনের অস্ত্রোপচার করা হলো। এখন থেকে হাসপাতালে নিয়মিতভাবে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট