শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ১০:১৮

যার জন্য প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ

👁️ ১ Time View
Daraz horizontal banner

‘বিগ বস’র সঙ্গে কখনোই তেমন কোনো যোগাযোগ ছিল না সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের। এমনকি এই জনপ্রিয় রিয়্যালিটি শো নিয়ে আগ্রহের কথাও প্রকাশ্যে কখনো জানাননি তিনি। তবে এবার বদলে গেল সেই চিত্র। কারণ, ‘বিগ বস ২০’-এর ঘরে রয়েছেন অরিজিতের পুরনো বন্ধু কাজি তৌকির। বন্ধুকে দেখতেই জীবনে প্রথমবার এই রিয়্যালিটি শো দেখার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাজিকে সমর্থন করে অরিজিৎ জানিয়েছেন, জীবনে প্রথমবার ‘বিগ বস’ দেখার কথা ভাবছেন তিনি। কারণ, তার ‘রকস্টার’ বন্ধু এবার ওই অনুষ্ঠানের ঘরের সদস্য।

আরও পড়ুন

রণবীরের রাম হওয়া নিয়ে আপত্তি, যা বললেন রামানন্দ সাগরের নাতি

অরিজিৎ সিং ও কাজি তৌকিরের পরিচয় বহুদিনের। প্রায় দুই দশক আগে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’র সময় তাদের পরিচয়। ২০০৫ সালে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় কাজি তৌকির রূপারেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে বিজয়ী হন। এরপরই রাতারাতি পরিচিতি পান কাজি। টেলিভিশনের অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন তিনি।
‘বিগ বস ২০’-এ কাজি তৌকির যোগ দেওয়ার পর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে অরিজিৎ নিজের এক্স হ্যান্ডেলে বন্ধুকে সমর্থন জানিয়েছেন। কাজি যেহেতু ‘বিগ বস’র ঘরে রয়েছেন, তাই এবার তাকে অনুষ্ঠানটি দেখতে হবে বলেও জানিয়েছেন তিনি। বন্ধুকে আদর করে ‘রকস্টার’ বলে সম্বোধন করেছেন অরিজিৎ।

আরও পড়ুন

ভূপেন হাজারিকার গান কেন আজও মানুষের হৃদয়ে

‘বিগ বস ২০’-এর যাত্রা শুরুর পর থেকেই আলোচনায় রয়েছেন কাজি তৌকির। এরই মধ্যে তার বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো গান গেয়ে, কখনো অন্য প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনে, আবার কখনো নানা মজার কর্মকাণ্ডে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।
এ ছাড়া কাজির বলা ‘আই অ্যাম আ রকস্টার’র মতো মন্তব্যও দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে ‘বিগ বস’র ঘরে শুরু থেকেই নজর কেড়েছেন কাজি। এবার সেই বন্ধুকে দেখতে অরিজিৎ সত্যিই নিয়মিত অনুষ্ঠানটি দেখেন কি না, সেটিই দেখার অপেক্ষা।
এমএমএফ

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট