বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | সময়: সকাল ৭:৫৮

বিতর্কের মাঝে শুভ্রতা ছড়ালেন সাদিয়া আয়মান

👁️ ২ Time View
Daraz horizontal banner

বর্ষার শেষভাগে প্রকৃতির রং যখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, তখনই নান্দনিক সাজে ভক্তদের নজর কাড়লেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সবুজে ঘেরা, ফুলে ভরা মনোরম পরিবেশে সাদা শাড়িতে তার উপস্থিতি যেন বর্ষার শেষ দিনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে তার সাজ, পোশাক ও মেকআপে ই ছিল পরিমিত সৌন্দর্য আর আধুনিকতার ছোঁয়া।

সাদিয়া আয়মানের পোশাকের মূল আকর্ষণ ছিল জামদানি সাদা শাড়ি। হালকা, স্বচ্ছ আবহের এই শাড়িতে রয়েছে সূক্ষ্ম নকশা ও বুননের কাজ, যা পুরো লুকটিকে দিয়েছে কোমল ও অভিজাত আবহ। শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ বেছে নিয়েছেন তিনি।ব্লাউজটিতে সাদা রঙের ওপর সূক্ষ্ম গোলাপি ও সবুজ ফুল-লতার এমব্রয়ডারি করা হয়েছে।

কাঁধের কাছ থেকে বুকের ওপরের অংশে ছড়িয়ে থাকা এই নকশা সাদা পোশাকের একরঙা সৌন্দর্যে এনে দিয়েছে কোমল রঙের বৈচিত্র্য। পাতলা লতা ও ছোট ছোট ফুলের মোটিফে ব্লাউজটি পেয়েছে নারীত্বপূর্ণ ও বাঙালি ঐতিহ্যঘেঁষা আবহ। পোশাকের রঙ একেবারে সাদামাটা হলেও তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে এই মিনিমাল লুকই হয়ে উঠেছে সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট।

শাড়ির সঙ্গে গয়নার নির্বাচনেও ছিল ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন। গলায় পরেছেন মুক্তার মালা, যা জামদানি সাদা শাড়ির সঙ্গে দারুণভাবে মানিয়েছে। কানে ঝোলানো অক্সিডাইজজের সাদা পাথরের ঝুমকা লুকটিতে যোগ করেছে উৎসবের আভা।

হাতে থাকা সোনালি চুড়ি ও ব্রেসলেটও পুরো সাজে এনেছে উষ্ণতার ছোঁয়া। খুব বেশি গয়না ব্যবহার না করেও কীভাবে একটি শাড়ির লুককে আকর্ষণীয় করে তোলা যায়, তার সুন্দর উদাহরণ এই সাজ।
মেকআপেও সাদিয়া রেখেছেন স্বাভাবিক সৌন্দর্যকে গুরুত্ব। মুখে হালকা বেস, ন্যাচারাল টোনের ব্লাশ ও ঠোঁটে কোমল গোলাপি আভা তার লুককে করেছে সতেজ।

চোখের মেকআপও ছিল খুব বেশি ভারী নয়। চোখের পাপড়ি ও আইলাইনারের সূক্ষ্ম ব্যবহারে ফুটে উঠেছে চোখের সৌন্দর্য। সব মিলিয়ে মেকআপটি এমনভাবে করা হয়েছে, যাতে পোশাক বা গয়নার চেয়ে তার স্বাভাবিক সৌন্দর্যই বেশি প্রাধান্য পায়।

চুলেও ছিল নরম, ঢেউ খেলানো স্টাইল। খোলা চুল কাঁধের ওপর নেমে এসে পুরো সাজকে দিয়েছে স্বতঃস্ফূর্ত ও রোমান্টিক আবহ। সাদা শাড়ি, মুক্তোর গয়না, কোমল মেকআপ ও খোলা চুলে তৈরি হয়েছে এমন একটি লুক, যা একই সঙ্গে বাঙালি ঐতিহ্যবাহী এবং আধুনিক।

তবে শুধু সাজপোশাক নয়, ছবির আবহও সাদিয়া আয়মানের এই লুককে আলাদা করে তুলেছে। চারপাশে সবুজ গাছপালা ও ফুটে থাকা গোলাপি-সাদা ফুলের মাঝে সাদা শাড়িতে তাকে বেশ প্রশান্ত ও নান্দনিক দেখিয়েছে। কোথাও ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসি, কোথাও আবার দূরে তাকিয়ে থাকা০প্রতিটি ফ্রেমেই ছিল স্বাভাবিকতার ছাপ।
সাদিয়া আয়মান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নান্দনিক সাজে নিজেকে তুলে ধরেন। তার পোশাক নির্বাচনে যেমন থাকে ট্রেন্ডের ছোঁয়া, তেমনই থাকে বাঙালি সংস্কৃতি ও নারীর নিজস্ব সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা। বর্ষার শেষে প্রকৃতির স্নিগ্ধতার সঙ্গে মিশে যাওয়া এই লুক তাই ইতোমধ্যেই হয়ে উঠতে পারে শাড়িপ্রেমী তরুণীদের জন্য অনুপ্রেরণার একটি ফ্যাশন মুহূর্ত।
এসএকেওয়াই

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট