

আনারুল ইসলাম (৬০) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। তবে কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার কাফুরিয়া ইউনিয়নের দাসমারিয়া গ্রামের মৃত আজাহার… বিস্তারিত












