বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৪:৪২

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় পতন বাবর আজমের

👁️ ১ Time View
Daraz horizontal banner

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত নতুন টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। পাঁচ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ১৫তম স্থানে। ফলে দীর্ঘ সময় পর টেস্ট ব্যাটারদের শীর্ষ দশের বাইরে চলে গেলেন বাবর।
টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুটও এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।
শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন দশম স্থানে। পাকিস্তানের সৌদ শাকিলের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে। ১৫ ধাপ লাফ দিয়ে তিনি এখন ১৮তম অবস্থানে রয়েছেন। শ্রীলঙ্কার সোনাল দিনুশা উঠে এসেছেন ২৫তম স্থানে।
অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান সাত ধাপ পিছিয়ে ৩৩তম, শান মাসুদ তিন ধাপ পিছিয়ে ৪১তম এবং সালমান আগা তিন ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে রয়েছেন।
বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
ইংল্যান্ডের অলি রবিনসন ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো চার ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১১তম স্থানে।
পাকিস্তানের মোহাম্মদ আব্বাস রয়েছেন ১৫তম স্থানে। ইংল্যান্ডের জশ টং চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। তবে বড় পতন হয়েছে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনের। ১০ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ২৪তম স্থানে।
এমএমআর

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট