মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | সময়: ভোর ১২:৪৪

তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া

👁️ ১ Time View
Daraz horizontal banner

শাড়িকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এর আগেও তারকাদের অনেককেই বিভিন্ন কারণে আদালতে যেতে হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়াও আছেন এ তালিকায়। তানজিন তিশার প্রসঙ্গটি সামনে আসতেই সরব হলেন তিনি।

আরও পড়ুন

অভিনেতা থেকে রাষ্ট্রপতি / নায়ক রহমান-আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয়ও করেছেন মির্জা ফখরুল

বিষয়টিকে লজ্জাজনক বলে মনে করছেন অভিনেত্রী।
আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয় বরং শোবিজের জন্য পীড়াদায়কও। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে এটি তারই প্রমাণ।’
এ তারকার কথায়, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা না। বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই না। এটি কোনো অগ্রগতি না, অধঃপতন।’

আরও পড়ুন

সচিব স্বামীর ক্ষমতার অপব্যবহার করেছেন ওই নারী, অভিযোগ তানজিন তিশার

গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছিল ফারিয়াকে। যদিও একদিন পরই জামিন মেলে। তবে অপ্রত্যাশিত সে আচরণ ভুগিয়েছে অভিনেত্রীকে। হয়তো তিশার ঘটনায় সেটি মনে পড়ছে। সে কারণেই হয়তো সরব হয়েছেন সামাজিক মাধ্যমে।
 
এমআই/এলআইএ

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
তিন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতার কোর্স বাস্তবায়নের উদ্যোগ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে