শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | সময়: ভোর ৩:১৭

ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজারের বেশি রোগী

👁️ ১ Time View
Daraz horizontal banner

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৩৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যাননি। তবে এ বছর এখন পর্যন্ত রোগটিতে মোট মৃত্যু হয়েছে ৮৮ জনের।
বর্তমানে সবচেয়ে বেশি ৬১৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া খুলনায় ৫৭৫, বরিশালে ৩৫৬, ময়মনসিংহে ১৭৯, চট্টগ্রামে ১৬৩, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৩০ ও সিলেট বিভাগে সাতজন চিকিৎসাধীন।

আরও পড়ুন

মাতৃগর্ভে যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৪২২ জন।
মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৮৮ জনের মধ্যে নারী ৫১ জন এবং পুরুষ ৩৬ জন। এছাড়া একজনের তথ্য পরে ‘ফলস’ এসেছে।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৬, বরিশাল ও ময়মনসিংহে আটজন করে, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
একিউএফ/

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট