মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | সময়: ভোর ১২:৪৩

টটেনহ্যাম ছেড়ে অ্যাটলেটিকোতে রোমেরো

👁️ ১ Time View
Daraz horizontal banner

বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিলো। এবার জানা গেলো তাকে দলে ভেড়াতে টটেনহ্যামের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে স্প্যানিশ ক্লাবটি খরচ করবে ৪০ মিলিয়ন ইউরো।
রোমেরোকে দীর্ঘদিন ধরেই পছন্দ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের। পাঁচ মৌসুম টটেনহ্যামে কাটানোর পর এবার নতুন ঠিকানায় পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।
টটেনহ্যামের হয়ে ১৫৬ ম্যাচে মাঠে নেমে ১৩ গোল করেছেন রোমেরো। গত মৌসুমে দলের অধিনায়কও ছিলেন তিনি। তবে তার নেতৃত্বের মৌসুমেই অবনমন এড়াতে বেশ কঠিন সময় পার করতে হয় লন্ডনের ক্লাবটিকে।
এই দলবদলের মাধ্যমে চলতি গ্রীষ্মের দলবদলে আতলেতিকোর চতুর্থ বড় সংযোজন হতে যাচ্ছেন রোমেরো। এর আগে মিডফিল্ডার কাং-ইন লি ও মর্টেন হিউলমান্ড এবং লেফট-ব্যাক আলেহান্দ্রো গ্রিমালদোকে দলে নিয়েছে তারা।
এদিকে দল পুনর্গঠনের অংশ হিসেবে টটেনহ্যামও খেলোয়াড় ছাড়ার প্রক্রিয়ায় রয়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ডিফেন্ডার ডিজেড স্পেন্সকে ইন্টার মিলানে বিক্রির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। ৩০ মিলিয়ন ইউরোর বেশি অর্থে এই দলবদল সম্পন্ন হতে পারে।
আর্জেন্টিনার জার্সিতেও রোমেরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সর্বশেষ বিশ্বকাপে তিনি ছিলেন দলের নিয়মিত একাদশের সদস্য। মিসরের বিপক্ষে শেষ ষোলোর রুদ্ধশ্বাস ৩-২ জয়ে একটি গোলও করেছিলেন তিনি। যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।
এর আগে ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলেরও সদস্য ছিলেন রোমেরো। এবার সিমিওনের অধীনে অ্যাটলেটিকো মাদ্রিদে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা ডিফেন্ডার।
আইএন

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
তিন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতার কোর্স বাস্তবায়নের উদ্যোগ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে