বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | সময়: সকাল ৪:৩২

চীনে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা

👁️ ২ Time View
Daraz horizontal banner

চীনের শেনঝেন শহরে বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন দলীয় নেতাকর্মীরা।
বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও চীন শাখা বিএনপি নেতা মো. ওয়ালী উল্লাহ।

আরও পড়ুন

মালয়েশিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন

বক্তব্যে এসএম আল-আমিন বলেন, ‘দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সংগ্রামী জীবন দর্শন ও আদর্শ আমাদের আগামী দিনের পাথেয়। তার কর্ম আমাদের দেশের জন্য নিজেকে আপসহীন করে তোলা শেখায়, দেশপ্রেমে উজ্জীবিত করে।’
মো. ওয়ালী উল্লাহ বলেন, ‘বেগম জিয়ার রাজনীতির মূলমন্ত্র ছিল জনগণের কল্যাণ। তিনি সব সময় বলতেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, এটা জনগণের সেবার মাধ্যম। তার এই বাণী আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে চাই।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বৃহত্তর চীন বিএনপি নেতা মনিরুল ইসলাম কবির, মো. রোমান, সিয়াম উদ্দিন, রাসেল আহমেদ, আব্দুস সালাম সাগর, আবির আহমেদ, আকিদুল ইসলাম ও রেদোয়ান হোসেনসহ অনেকে।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চীনের বিভিন্ন শহর থেকে বৃহত্তর চায়না বিএনপির শতাধিক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।
এমআরএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট