

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রির অভিযোগে নাটোরের সিংড়ায় এক বিসিআইসি ডিলারকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাট সিংড়ায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
অভিযুক্ত ডিলার শিবনাথ সাহা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।… বিস্তারিত












