মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৫:৫৭

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নাইজেরিয়া

👁️ ১ Time View
Daraz horizontal banner

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নাইজেরিয়ার মেয়েরা। কোয়ালিফায়ারের ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ রানের জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাইজেরিয়া।
দার এস সালামে পাওয়া এই জয়ের মাধ্যমে আগামী বছর বাংলাদেশ ও নেপালে অনুষ্ঠিতষতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া।
আগে ব্যাটিং করে জিম্বাবুয়ের বোলারদের তোপে দাঁড়াতে পারেনি নাইজেরিয়ার মেয়েরা। মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা। পরে সেই লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়ের মেয়েরাও বিপদে পড়ে নাইজেরিয়ার বোলারদের সামলাতে গিয়ে। ৯৪ রানে অলআউট হয়ে পরাজিত হয় ৪ রানে। শেষ উইকেটের পতন হয় তাদের ইনিংসের এক বল বাকি থাকতে।
ফলে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের একমাত্র সরাসরি টিকিট নিশ্চিত করে নাইজেরিয়া। বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের অন্য প্রতিনিধি হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা।
নাইজেরিয়ার হয়ে অধিনায়ক ক্রিস্টাবেল চুকউনইয়ের ২১ রানের ইনিংসটি ছিল গুরুত্বপূর্ণ। বিউটি ওগুয়াই ১৯ এবং জেসিকা বিয়েনি করেন ১৫ রান। জিম্বাবুয়ের হয়ে ক্রিস্টিনে মুতাসা নেন ২ উইকেট, একটি উইকেট পান তাদিওয়ানাশে গারুতসা।
জবাবে জিম্বাবুয়ের হয়ে সালেম মুসেকা ২৭, বেথেল জিনিয়ামা ২১ ও নিকোলেট নিয়িকা ১৮ রান করেন। তবে শেষ পর্যন্ত ৪ রানের আক্ষেপ নিয়ে ম্যাচ শেষ করতে হয় তাদের। নাইজেরিয়ার হয়ে উসেন পিস ৩ উইকেট নেন। জেনিফার গডউইন ও অ্যানোয়েন্টেড আখিগবে নেন ২টি করে উইকেট।
শিরোপা জয়ের পর আবেগাপ্লুত নাইজেরিয়ার অধিনায়ক ক্রিস্টাবেল বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমি সত্যিই কেঁদে ফেলেছিলাম। আমি কী অনুভব করছিলাম, সেটা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তী ধাপ কেবল শুরু হলো, আর আমরা জানি সেখানে চ্যালেঞ্জ আরও কঠিন হবে। আমার দল সত্যিই অসাধারণ।’
আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দলগুলোর তালিকায় নাইজেরিয়ার সঙ্গে রয়েছে আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সামোয়া এবং এশিয়া অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাত।
আইএন

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট