রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৬:৫৭

জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে জামালপুর হাসপাতাল দেখে

👁️ ১ Time View
Daraz horizontal banner

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এমন চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
মিল্লাত বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি।
তিনি বলেন, যেখানে ২৫০ জন রোগী থাকার কথা, সেখানে আজকে আছে ৮৬৭ জন। তাদের যে মানবেতর অবস্থা, তা দেখে আমি খুবই বিস্মিত হয়েছি। আমার জীবনে এরকম দৃশ্য চোখে পড়েনি। বাংলাদেশের কোথাও এমন পরিস্থিতির হাসপাতাল আছে বলে আমার জানা নেই, থাকার কথাও না।

আরও পড়ুন

৬ মাসে বিএনপি চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসপাতালে রোগীদের জায়গার সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে শয্যা না থাকায় রোগীদের নিচে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশু ওয়ার্ডের পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, বাচ্চাকাচ্চাদের একটি ইনকিউবেটরে যেখানে একটি নবজাতক থাকার কথা, সেখানে তিনটি করে নবজাতক রাখা হচ্ছে।
হাসপাতালের ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, এই ভবনটিকে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও সেই ভবনেই রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ, তা না দেখলে বোঝা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ দলের নেতাকর্মীরা।
হৃদয় আহম্মেদ/এনএইচআর

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট