

শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি মুদি বাজারসহ কাঁচাবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর এখন উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের তুলনায় ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও চালের বাজার অপরিবর্তিত আছে। তবে সবজি ও মাছ মাংসের বাজারের দাম কমার কোনও নাম-গন্ধ নেই। ফলে দামাদামি করে যেকোনও এক তরকারি নিয়েই ঘরে ফিরছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা।… বিস্তারিত












