

আগের দিনের ভাত ফ্রিজে তুলে রাখার পর গরম করতে গিয়ে অনেকেরই একই অভিজ্ঞতা হয়। ভাতের দানাগুলো শক্ত হয়ে যায়, কোথাও কোথাও দলা পাকিয়ে থাকে এবং গরম করার পরও প্রথম দিনের মতো নরমভাব ফিরে আসে না। তবে ভাত নষ্ট হয়ে যাওয়ার কারণে এমনটা হয় না। ঠান্ডা হওয়ার সঙ্গে ভাতের স্টার্চের গঠনে পরিবর্তন আসার ফলেই এই চেহারা তৈরি হয়।
ভাত রান্নার সময় চালের স্টার্চ পানি শোষণ করে ফুলে ওঠে এবং নরম হয়ে যায়। পরে ভাত ঠান্ডা হতে… বিস্তারিত












