
মুরগির বিষ্ঠার ভাগাভাগি ও আমাদের মহান রাজনীতি
বাংলাদেশের রাজনীতি যে কতটা উন্নত হয়েছে, তার প্রমাণ খুঁজতে আর সংসদে যেতে হবে না, রাজনৈতিক ইশতেহার পড়তে হবে না, নেতাদের বক্তৃতা শুনতেও হবে না। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গেলেই যথেষ্ট। সেখানে রাজনীতির নতুন উচ্চতা আবিষ্কৃত হয়েছে। অথবা বলা ভালো, রাজনীতির নতুন গভীরতা।



