

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওই যুবক। তিনি পুলিশকে জানিয়েছেন টাকা দেওয়ার কথা বলে ওই যুবককে বাসায় ডেকে নেন মৌসুমী।… বিস্তারিত












