

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।… বিস্তারিত












