

পূজার সাজে শাড়ি হোক কিংবা কুর্তি, রুপালি গিলটি করা হার, ঝুমকা, চোকার ও চুড়ি সহজেই নজর কাড়ে। সাশ্রয়ী দামে নানা নকশার গয়না পাওয়া যায় বলে তরুণীদের মধ্যেও এই ধরনের গয়নার জনপ্রিয়তা বাড়ছে। তবে নিয়মিত ব্যবহারে অনেক সময় গয়নার রং ফিকে হয়ে যায়, কালচে ছোপ পড়ে, হারিয়ে যায় নতুনের মতো উজ্জ্বলতা। সামান্য অসতর্কতাও এর অন্যতম কারণ হতে পারে। তাই সাধের গয়না দীর্ঘদিন ভালো রাখতে কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি।… বিস্তারিত












