

রাজধানীর ধানমন্ডিতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকার চালকের মধ্যে মারামারির ঘটনায় দুজনকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-ধানমন্ডি জোন।
আটককৃতরা হলেন— জহির ও মো. সাইফুল।
ট্রাফিক-ধানমন্ডি জোন সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ধানমন্ডি থানাধীন ছায়ানটের সামনে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকারের চালক পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।… বিস্তারিত












