বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৮:৩৩

রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা হলেন জাফর শরীফ

👁️ ১ Time View
Daraz horizontal banner

চৌধুরী মো. জাফর শরীফকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
জাফর শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি নব্বই দশকে এরশাদবিরোধী আন্দোলনের নেতা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জজ কোর্টের সাবেক জিপি এবং ঠাকুরগাঁও চিনিকলের সুগারসিস কমিটির সাবেক চেয়ারম্যান প্রয়াত তোয়াবুর রহমান চৌধুরী রঞ্জুর ছেলে।
এএসএ

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট