সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | সময়: সকাল ১১:২৩

রাজবাড়ীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শিশুর মৃত্যু

👁️ ১ Time View
Daraz horizontal banner

রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে ছোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে মেঘনা খামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ছোয়াদ উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল ছোয়াদ। এ সময় হঠাৎ একটি নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মেঘনা খামারপাড়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে ছোয়াদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রুবেলুর রহমান/এনএইচআর

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট