

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মক্তবে পড়তে যাওয়া ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তিনি উপজেলার সংগ্রামখেলী গ্রামের বাসিন্দা।… বিস্তারিত












