

বগুড়ার শেরপুর, ধুনট ও শিবগঞ্জ উপজেলার গ্রামীণ নারীরা সংসারের কাজের ফাঁকে ক্রুশকাঠি ও চিকন সুতা দিয়ে নিপুণ হাতে জালি টুপি তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে এই টুপি এক বিশাল স্থান করে নিয়েছে, যার বর্তমান বার্ষিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। নিপুণ হাতের ছোঁয়ায় গ্রামীণ নারীদের তৈরি এই টুপি দেশের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।… বিস্তারিত












