

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। উভয়পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটরসাইকেলে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।… বিস্তারিত












