সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | সময়: রাত ৮:৪৯

মাদক শুধু জীবন নয়, পরিবার-সমাজ-রাষ্ট্রও ধ্বংস করে: এসপি মাসুদ

👁️ ১ Time View
Daraz horizontal banner

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে এ কর্মসূচি হয়।
র‍্যালিতে অংশ নেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। পরে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সমাবেশে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমআইএইচএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট