শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | সময়: ভোর ২:১৫

ময়মনসিংহ সিটি করপোরেশনের কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

👁️ ৩ Time View
Daraz horizontal banner

ময়মনসিংহ সিটি করপোরেশনের যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ অনুসন্ধানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে একটি দল সিটি করপোরেশনে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সিটি করপোরেশনের কয়েকটি ক্রয়সংক্রান্ত বিষয়ে সচিব সুমনা আল মজিদ ও প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ক্রয়সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করেন দুদকের কর্মকর্তারা।
দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বলেন, সিটি করপোরেশনে ক্রয়সংক্রান্ত অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহ ও বাস্তবতা যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে।

আরও পড়ুন

স্ত্রীর মৃত্যুর শোক না কাটতেই পুকুরে ডুবে প্রাণ গেল ছেলের

এ বিষয়ে জানতে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা বলেন, কয়েকটি যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত টেন্ডারের কাগজপত্র যাচাই এবং তথ্য সংগ্রহের জন্য দুদকের একটি দল এসেছিল। এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।
হোসাইন সুলভ/এনএইচআর

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট