সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | সময়: রাত ৮:৪৯

ভাড়া বাসায় তরুণীকে আটকে রেখে ৭ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

👁️ ১ Time View
Daraz horizontal banner

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ভাড়া বাসায় আটকে রেখে সাত দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (২৩ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি আলমগীর হোসেন, রুনা ও পাপীয়া।
মামলার এজাহার ও ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিগঞ্জের বিক্রমপুরের ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রূপগঞ্জের বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে গত ১৫ আগস্ট ওই তরুণী মুন্সিগঞ্জ থেকে রূপগঞ্জে আলমগীরের কাছে আসেন।
অভিযোগ অনুযায়ী, আলমগীর তাকে বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তার বন্ধু শাওন, শুভ, মোস্তফা ও জীবনকে নিয়ে মাদক সেবনের পর ওই তরুণীকে আটকে রেখে সাত দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি কাউকে জানিয়ে দেওয়ার কথা বললে আলমগীর তাকে ভয়ভীতি দেখান। এ সময় আলমগীর দাবি করেন, তাদের কিছু হবে না এবং স্বেচ্ছাসেবক দলের নেতা তামজিদ ভূঁইয়া বিষয়টি দেখবেন। পরে ওই ভাড়া বাসার মালিক বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।
পরে ভুক্তভোগী বাদী হয়ে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা, জীবন, রুনা ও পাপীয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।
এদিকে মামলায় নাম আসা স্বেচ্ছাসেবক দলের নেতা তামজিদ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সামনে কাউন্সিলর নির্বাচন করব। এ কারণে আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
নাজমুল হুদা/কেএইচকে/এএসএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট