
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের দায়িত্ব পেলেন ক্রীড়া সংগঠক হাবিব উল্ল্যাহ ডন। সরকার গঠিত ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তিনি। এর আগে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন ডন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রাসেদুর রহমান নয়ন। কমিটিতে ছয়জন সহসভাপতি, দুজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ১৮ জন সদস্য রয়েছেন।
একদিন রিয়ালের সভাপতি হতে চেয়েছিলেন নাদাল, এবার… বিস্তারিত












