

একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। কারখানা কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদী শহরের ভাড়া বাসার আলমারিতে রেখে স্ত্রী-সন্তান নিয়ে দুর্গাপূজা উদযাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছয় দিন পর বাসায় ফিরে দেখেন, ঘরের সবকিছু তছনছ। আলমারি ভেঙে চুরি হয়েছে কারখানা কেনার জন্য জমানো ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালঙ্কার।… বিস্তারিত












