

শুঁটকির গন্ধ আর রসুনের ঝাঁজ এই দুইয়ের সঙ্গে পোনা মাছ ও কচুর লতির মেলবন্ধন। তাও আবার রান্নায় লাগবে না এক ফোঁটা তেল। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রান্নার এই পদটি যেমন সহজ, তেমনই গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেলে স্বাদে হতে পারে জমজমাট। মশলা আর অল্প পানিতেই তৈরি করা যায় মাখা মাখা এই রান্না।
যা যা লাগবে
রান্নাটির জন্য প্রয়োজন হবে চার টুকরো পোনা মাছ, সাতটি সিদল শুঁটকি, একটি পেঁয়াজ কুচি, এক চা চামচ… বিস্তারিত












