বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ১০:১৯

ডিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার, নারীসহ গ্রেফতার ৪

👁️ ১ Time View
Daraz horizontal banner

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফেতাররা হলেন–শরীফ মিয়া ওরফে রাজন (২৩), মো. লুৎফর (৩০), মো. হাফেজ মিয়া (৩৩) ও রেখা বেগম (৪৪)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন বলেন, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিকদার ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের (সিএনজি রিফুয়েলিং স্টেশন) সামনে অভিযান চালায় ডিবির গুলশান বিভাগের একটি দল। মহাখালী থেকে মগবাজারগামী সড়কে অভিযান চালিয়ে শরীফ মিয়া ওরফে রাজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, শরীফ মিয়া পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
তিনি বলেন, এছাড়াও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর, হাফেজ মিয়া ও রেখা বেগমকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
কেআর/এমকেআর

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট