

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে—১ হাজার ৪৭১টি। এর মধ্যে ১৪৭টি… বিস্তারিত












