

চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।… বিস্তারিত












