রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | সময়: দুপুর ১২:০২

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ নারী-পুরুষ আটক, জরিমানা

👁️ ১ Time View
Daraz horizontal banner

নোয়াখালীর বেগমগঞ্জে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৮ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স ও রাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
এদের মধ্যে রিলাক্স হোটেল থেকে বেগমগঞ্জের হাজীপুরের আবদুল হাকিমের ছেলে ইমাম হোসেনসহ (৫০) পাঁচজন নারী এবং ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল থেকে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও মো. রাকিব হোসেনসহ (১৯) সাতজন নারী রয়েছেন।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিচারক ১৮ আসামির প্রতিজনকে ২০০ টাকা করে জরিমানা আরোপ করে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন।
ইকবাল হোসেন মজনু/এসজেডএইচ

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট