

এক মাঠে দুই ইতিহাসের পুনর্মিলন। কারও হাতে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্মৃতি, কারও ঝুলিতে ২০১০ সালের এসএ গেমসের সোনার পদক। রবিবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে আবার একসঙ্গে হলেন সেই দুই দলের সাবেক ফুটবলাররা। গোলের লড়াই ছাপিয়ে তাঁদের মিলনমেলা হয়ে উঠল স্মৃতি, ভালোবাসা আর বাংলাদেশের ফুটবলের সোনালি দিনের এক নস্টালজিক আয়োজন।
আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ আট বছর পর… বিস্তারিত












