

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ঘুরে মুগ্ধতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধিদল নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। নগরীর ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর ঐতিহাসিক নগরীর বিভিন্ন ভবন ও স্থাপনা ঘুরে দেখেন। অল্প সময় অবস্থান করলেও পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ… বিস্তারিত












