

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সাত বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহত শিশুর বাবা মোল্লাহাট থানায় মামলাটি করেন। এতে চার প্রতিবেশীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন জনকে আসামি করা হয়। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার পানের বরজের পাশ থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মোল্লাহাট… বিস্তারিত












